চিপ উৎপাদন কমাচ্ছে স্যামসাং

৮ এপ্রিল, ২০২৩ ০১:২১  

সর্বশেষ প্রান্তিকে স্যামসাংয়ের মুনাফা ৯০ শতাংশের বেশি পতন হয়েছে। এরই ধারাবাহিকতায় অন্যান্য চিপ নির্মাতা কোম্পানির মতো এবার চিপ উৎপাদন কমানোর পথে এগুচ্ছে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স জায়ান্টটি। খবর রয়টার্স।

সম্প্রতি নীতি নির্ধারকদের কাছে পাঠানো একটি চিঠিতে স্যামসাং জানিয়েছে, কয়েকটি মেমোরি চিপ উৎপাদন ‘‌অর্থপূর্ণ মাত্রায়’ কমাতে যাচ্ছে তারা। অবশ্য বিশ্লেষকরা বলছেন, মুনাফা হ্রাসের কারণে উৎপাদন কমাচ্ছে বিষয়টি এমন নয়। গত নয় মাসে চিপের দাম যে ৭০ শতাংশ পতন হয়েছে তা মোকাবেলায় এ পথে এগুচ্ছে স্যামসাংয়ের মতো চিপ নির্মাতা জায়ান্টগুলো।

স্যামসাং বলছে, শ্লথগতির বিশ্ব অর্থনীতির কারণে তাদের মেমোরি চিপের চাহিদা কমেছে। এতে স্মার্টফোন ও পিসি নির্মাতা কোম্পানিগুলো নতুন চিপ ক্রয় কমিয়ে মজুদের উপর নির্ভর করছে।

ডিবিটেক/বিএমটি